Tuesday, 10 March 2026

ইরান যুদ্ধ, ৯ মার্চ, ১০ম দিনের সারসংক্ষেপ -


 


🇺🇸🇮🇶⚡️ - রয়টার্স জানিয়েছে, ইরাকি কুর্দিস্তানের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে।


🇮🇷🇧🇭⚡️ - বাহরাইনের বাপকো (BAPCO) তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান; এরপর বাপকো ফোর্স ম্যাজিউর বা জরুরি অবস্থা ঘোষণা করেছে।


🇺🇸🇺🇦🇯🇴⚡️ - ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন ঘাঁটিগুলোকে ইরানি ড্রোন থেকে রক্ষা করতে তারা জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ ও ইন্টারসেপ্টর পাঠিয়েছেন।


🇺🇸🇸🇾🇮🇷⚡️ - রয়টার্সের মতে, দীর্ঘদিনের সহযোগিতার পর ওয়াশিংটন সিরিয়ার কুর্দিদের যেভাবে 'পরিত্যাগ' করেছিল, সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে ইরানের কুর্দিদের আমেরিকার সাথে মিত্রতা না করার বিষয়ে সতর্ক করেছে তারা।


🇧🇪⚡️ - বেলজিয়ামের লিজে একটি সিনাগগের প্রবেশপথে বিস্ফোরণের ঘটনা ঘটেছে; তবে কোনো হতাহতের খবর নেই।


🇺🇸🇮🇱⚡️ - যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক ঘণ্টার মধ্যে মধ্য ইরানে একাধিকবার হামলা চালিয়েছে।


🇮🇷🇮🇱⚡️ - ইসরায়েলে ক্লাস্টার বোমাসহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান; অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


🇺🇸🇮🇷⚡️ - পারস্য উপসাগরে তিনটি ইরানি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী: দুটি বন্দর লেঙ্গাহ উপকূলে নোঙর করা ছিল এবং অপরটি বন্দর কং-এ ছিল।


🇸🇦⚡️ - রয়টার্স জানিয়েছে, সৌদি আরামকো দুটি তেলক্ষেত্রে অপরিশোধিত তেল উত্তোলন কমানো শুরু করেছে।


🇺🇸🇹🇷⚡️ - দক্ষিণ তুরস্কের আদানা শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।


🇱🇧🇮🇱⚡️ - আইআরজিসি সফলভাবে বেইত শেমেশে ইসরায়েলের এসইএস (SES) স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে বলে ভিজ্যুয়াল প্রমাণ পাওয়া গেছে।


🇱🇧🇮🇱⚡️ - ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের এক স্টাফ সার্জেন্টের মৃত্যুর কথা ঘোষণা করেছে।


🇱🇧🇮🇱⚡️ - দক্ষিণ লেবাননের খিয়ামে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী মধ্যে সংঘর্ষ হয়েছে; হিজবুল্লাহ অন্তত দুটি ইসরায়েলি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছে।


🇫🇷🇮🇷⚡️ - রয়টার্সের মতে, মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধে যোগ দিতে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরীসহ প্রায় এক ডজন নৌযান ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং সম্ভাব্য হরমুজ প্রণালীতে মোতায়েন করছে। যদিও এটাকে তারা প্রতিরক্ষা বলে আসছে।


🇺🇸🇮🇷⚡️ - এবিসি নিউজ জানিয়েছে, আমেরিকা ইরানের কিছু এনক্রিপ্টেড যোগাযোগ শনাক্ত করেছে, যা দেশের বাইরের 'স্লিপার সেল'-এর জন্য হামলার নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।


🇦🇪🇮🇷⚡️ - 'দায়িত্বরত' অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন; ধারণা করা হচ্ছে এটি ইরানি প্রজেক্টাইল প্রতিহত করার চেষ্টা করছিল।


🇺🇸🇮🇷⚡️ - সিবিএস জানিয়েছে, ইরানে  এ পর্যন্ত আমেরিকার ১১টি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস করেছে।


🇺🇸🇮🇷⚡️ - মোজতবা খামেনির নতুন সর্বোচ্চ নেতা হওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "তারা বড় ভুল করেছে। সে টিকতে পারবে কিনা আমি জানি না।"


🇺🇸🇮🇷🇮🇱⚡️ - আইআরজিসি জানিয়েছে, "যেসব আরব বা ইউরোপীয় দেশ আগামীকাল থেকে তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে, তারা হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে।"


🇺🇸🇮🇷⚡️ - প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "আমরা এখান থেকে চলে যাওয়ার সময় হয়তো এখানেই শেষ করতে পারি, অথবা আমরা আরও আগাতে পারি, এবং আমরা আরও আগাবো।"


🇺🇸🇮🇷⚡️ - প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের কাছে টমাহক মিসাইল আছে এবং সম্ভবত তারা ইরানি মেয়েদের স্কুলে বোমা হামলায় সেগুলো ব্যবহার করেছে।


🇺🇸🇮🇷⚡️ - আইআরজিসি বলেছে, "আমেরিকান বাহিনী নয়, যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব।"


🇮🇶⚡️ - ইরাকি কুর্দিস্তানের এরবিলে পিজেএকে (PJAK) সদর দপ্তরে ড্রোন আঘাত হেনেছে।


🇺🇸🇮🇷🇧🇭⚡️ - বাহরাইনের মানামায় একটি বহুতল ভবনে ইরানি ড্রোন আঘাত হেনেছে; আইআরজিসি বলছে ১৩ জন আমেরিকান আহত হয়েছেন, এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


🇺🇸🇷🇺🇮🇷⚡️ - ইরানে আক্রমণ নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।


🇭🇺🛢⚡️ - চলমান তেল সংকটের কারণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, হাঙ্গেরি আগামীকাল থেকে জ্বালানির দাম সীমিত করবে।


সংগ্রহ করেছেন 

Md Sorwar Alam

মোহাইমিন পাটোয়ারী 


No comments:

Post a Comment