Saturday, 14 March 2026

শায়েখ আহমাদুল্লাহ হাফি: কোথায় ঈদের নামাজ পড়াবেন?


উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়ার ঐতিহ্য শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে। অথচ উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ।


আলহামদুলিল্লাহ, গত তিন বছর ধরে আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করে আসছি। ব্যতিক্রমী সেই আয়োজনে আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন।


গতবারের মতো এবারও আমরা উন্মুক্ত মাঠে ঈদের সালাতের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। স্থান : আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর মাঠ। সময় : ৭:৩০।


ঈদগাহে শিশুদের জন্য থাকবে চমৎকার রাইডের ব্যবস্থা। শিশু এবং বড়দের জন্য থাকবে বৈধ খেলাধুলার আয়োজন ও পুরস্কার।


আমাদের তরফ থেকে খেজুর, ফিরনি ও পানীয়র ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি আপনারাও বাসা থেকে মিষ্টান্ন-খাবার আনতে পারেন।


এই শহরে অনেক মানুষ পরিবার ছাড়া একাকী ঈদ পালন করে। ঈদের মাঠে চেনা-অচেনা এমন কারো সাথে আপনার বাসার খাবার ভাগাভাগি করতে পারেন। এতে আপনার ঈদের খুশি বহুগুণ বেড়ে যাবে। আপনার সন্তানও পাবে মানুষকে ভালোবাসার শিক্ষা।


আমরা আপনাদেরকে নিজ নিজ দায়িত্বে ঈদগাহে আসতে উদ্বুদ্ধ করছি। তারপরও আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে পরিবহন ব্যবস্থা রাখা হবে।


আল্লাহ আমাদের এবং আপনাদেরকে কবুল করুন। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। 

No comments:

Post a Comment