শুধুমাত্র গণভোটের জন্য প্রায় ১,০৭০ কোটি টাকা খরচ করা হয়েছে।
প্রচারের জন্য বিশেষভাবে ১৪০ কোটি টাকা (১.৪ বিলিয়ন টাকা) বরাদ্দ করা হয়েছিল।
ব্যানার-ফেস্টুন লাগানো, বিমানবন্দর ও পার্কে ভিডিও প্রদর্শন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং সহ অনেক কিছু।
এগুলো আমাদের রক্ত পানি করা টাকা।
এখানে গার্মেন্টস কর্মীদের টাকা আছে।
রেমিট্যান্স যোদ্ধাদের টাকা আছে।
কৃষকের ঘামে ভেজা টাকা আছে।
সরকারকে কে এই ম্যান্ডেট দিল অপচয়ের?
একটা কথা আগেও বলেছি এবং এখনও বলছি "বাংলাদেশের জন্য সমাধান ছোট সরকার ও প্রাইভেটাইজেশন।"
আর এই দেশের দুঃখ হচ্ছে বাম।
বিষয়টি যত আগে বোঝা যায় ততই ভালো।
বর্তমান বিশ্বে যেই দেশ যত বাজারমুখী সে তত উন্নত। এমনকি চীনের মত দেশ তাদের অর্থনীতি সম্পূর্ন বাজারমুখী করেছে। সিঙ্গাপুর , হংকং এবং দুবাই তো আরও উজ্জ্বল উদাহরণ। এর থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চীন হাইনান প্রদেশকে শুল্কমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে। তার সু-ফলাফল ইতিমধ্যেই দেখা দিচ্ছে।
দেশের উন্নতি চাইলে ব্যবসার উন্নতি করেন। আর সরকার বাহাদুরের কর, ভ্যাট ও শুল্ক কমিয়ে আনেন।
টাকায় টান পড়লে অপচয় ও দুর্নীতি এমনিতেই কমে আসবে।
আর ব্যবসা ও বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হবে।
মোহাইমিন পাটোয়ারী

No comments:
Post a Comment